বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তেলেগু সিনেমার প্রবীণ অভিনেত্রী পাভালা শ্যামলা মারা গেছেন।

তেলেগু সিনেমার প্রবীণ অভিনেত্রী পাভালা শ্যামলা মারা গেছেন।

তেলেগু সিনেমার প্রবীণ অভিনেত্রী পাভালা শ্যামলা মারা গেছেন।


মঙ্গলবার (২৮ জুলাই) ভোররাতে হায়দরাবাদের ওসমানিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।  

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন পাভালা শ্যামলা। কয়েক সপ্তাহ আগে অর্থের অভাবে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় অসহায় অবস্থায় পড়েছিলেন। এ ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। আজ হৃদরোগে আক্রান্ত (ম্যাসিভ হার্ট অ্যাটাক) হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এক বিবৃতিতে বলা হয়েছে, “বেশ কিছুদিন ধরে গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন পাভালা শ্যামলা। হায়দরাবাদের ওসমানিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত ১টা ৫২ মিনিটে ম্যাসিভ হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শেষকৃত্যের সময় ও স্থান এখনো ঘোষণা করা হয়নি।” 

তিন দশকেরও বেশি সময় ধরে তেলেগু চলচ্চিত্রে চরিত্রাভিনেত্রী হিসেবে কাজ করেছেন পাভালা শ্যামলা। জীবনের শেষ কয়েক বছর চরম আর্থিক সংকটে কাটিয়েছেন। বার্ধক্যজনিত অসুস্থতার পাশাপাশি স্বাস্থ্য সমস্যায় ভোগা নিজের মেয়ের দেখাশোনাও করতেন তিনি।  

গত মে মাসে অর্থের অভাবে একটি বেসরকারি হাসপাতাল তাকে চিকিৎসা দিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ ওঠে। পরে তাকে একটি ট্যাক্সিতে করে হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া হয়। গভীর রাতে শহরের একটি মোড়ে তাকে নামিয়ে দেন ট্যাক্সি চালক। পথচারীরা তার অসহায় অবস্থা দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অভিনেত্রীকে উদ্ধার করে আরকে ফাউন্ডেশনে নেয়, সেখানে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি জানার পর প্রযোজক ও ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারম্যান দিল রাজু চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করেন। 

এবারই প্রথম নয়, এর আগেও এমন সংকটে পড়েছিলেন পাভালা শ্যামলা। মেয়েকে নিয়ে একটি আশ্রয়কেন্দ্রে ছিলেন পাভালা। ২০২৫ সালের ডিসেম্বরে মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে বলা হয়। অভিযোগ রয়েছে, তখন তারা হতাশা থেকে আত্মহত্যা করার কথাও ভাবছিলেন। পরে পুলিশি হস্তক্ষেপে তাদের একটি দাতব্য আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়। 

পাভালার দুর্দশার খবর প্রকাশের পর তেলেগু চলচ্চিত্র জগতের অনেকেই আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। ২০২১ সালে নির্মাতা জুটি রাজ নিদিমোরু ও কৃষ্ণা ডি. কে. (রাজ অ্যান্ড ডি. কে.) জনসাধারণের কাছে তার জন্য সহায়তার আবেদন জানান। এছাড়া চিরঞ্জীবী, পবন কল্যাণ, সাই দুর্গা তেজ এবং আল্লু অর্জুনসহ অনেক তারকা তাকে আর্থিক সহায়তা করেছিলেন। 

পাভালা শ্যামলা তেলেগু সিনেমার পরিচিত মুখ ছিলেন। বিশেষ করে কৌতুক ও পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জনপ্রিয়তা অর্জন করেন। ‘গোলিমার’, ‘খাদগাম’, ‘আন্ধ্রাওয়ালা’, ‘বর্ষম’-এর মতো সিনেমায় তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়। তিন দশকেরও বেশি সময়ের  ক্যারিয়ারে চিরঞ্জীবী, প্রভাস, জুনিয়র এনটিআর, আল্লু অর্জুনসহ তেলেগু চলচ্চিত্রের শীর্ষ তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সর্বশেষ উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘মাতু বাদালারা’ (২০১৯)।