বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যশোর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর ৩য় ও শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চারটি ইভেন্ট অনুষ্ঠিত।

যশোর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর ৩য় ও শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চারটি ইভেন্ট অনুষ্ঠিত।

যশোর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর ৩য় ও শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চারটি ইভেন্ট অনুষ্ঠিত।

যশোর  জেলার ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ পরিক্ষা তৃতীয় ও শেষ দিন আজ ইং- ২৯/০৬/২০২৬ খ্রিঃ সকাল ০৭.০০ ঘটিকা থেকে পুলিশ লাইন্স মাঠে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র নিয়োগ বোর্ডের সভাপতি জনাব সৈয়দ রফিকুল ইসলাম  পিপিএম মহোদয়ের সভাপতিত্বে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর শেষ দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার প্রথম পুশ- আপ (পুরুষ-নারী) দিয়ে শুরু হয়। পুরুষ প্রার্থীদের ৪০ সেকেন্ডে ১৫ বার  এবং নারী প্রার্থীদের ৩০ সেকন্ডে ১০ বার পুশ-আপ দিতে হয়।

দ্বিতীয় ইভেন্টে সিট- আপ (পুরুষ ও নারী)। পুরুষ প্রার্থীদের ৪০ সেকেন্ডে ১৫ বার  এবং নারী প্রার্থীদের ৩০ সেকন্ডে ১০ বার সিট-আপ দিতে হয়।।

তৃতীয় ইভেন্ট ড্রাগিং( নারী ও পুরুষ)। পুরুষ প্রার্থীদের ১৬০ পাউন্ড ৩০ ফুট এবং নারী প্রার্থীদের ১২০ পাউন্ড ২০ মিটার নির্দিষ্ট সময়ের মধ্যে অতিক্রম করতে হয়।

শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার চতুর্থ ও সর্বশেষ ইভেন্ট ছিল রোপ ক্লাইমিং( পুরুষ ও নারী)।  পুরুষ প্রার্থীদের ১২ ফুট এবং নারী প্রার্থীদের ০৮ ফুট নির্দিষ্ট সময়ের মধ্যে রোপ ক্লাইমিং করতে হয়।

উল্লেখ্য প্রার্থীরা প্রতিটি ইভেন্টের কৃতকার্য হওয়ার পর পরবর্তী ইভেন্টে অংশগ্রহন করতে পারে।

তৃতীয় ও শেষ দিনের ইভেন্ট শুরু হওয়ার আগেই সকল প্রার্থীদের ইভেন্টের নিয়ম-কানুন সম্পর্কে সুস্পষ্ট ব্রিফিং প্রদান করা হয়।

এছাড়াও নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যগন প্রার্থীদের মনোবল বৃদ্ধির জন্য কয়েক বার ব্রিফিং প্রদান করেন।

সকল ইভেন্ট শেষে পুলিশ সুপার মহোদয় তৃতীয় দিনে উত্তীর্ণ প্রার্থীদের উদ্দেশ্য ব্রিফিং করেন এবং পরবর্তী ধাপ লিখিত পরীক্ষার জন্য সকলকে বেশি করে প্রস্তুতি নিতে বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন অত্র নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ, পুলিশ হেডকোয়ার্টাস, ঢাকা হতে প্রেরিত সম্মানিত সদস্যগন এবং নিয়োগ ডিউটিতে নিয়োজিত জেলা পুলিশের সকল পদমর্যাদার অফিসার ও ফোসবৃন্দ।

মামুন হোসেন, যশোর, প্রতিনিধি।