বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ

মাগুরার শালিখা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০টয় উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে। 
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী। অনুষ্ঠানে ১৪২ জন উপকারভোগীর হাতে বিভিন্ন ধরনের উন্নয়ন সহায়তা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি উপজেলার ৪টি শিশু প্রতিষ্ঠানে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার হাতে গবাদিপশুর ক্ষুরা রোগ প্রতিরোধে ২ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন হস্তান্তর করা হয়।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। 

জসীম উদ্দীন শালিখা (মাগুরা) প্রতিনিধি: