মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাজেকে হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

সাজেকে হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

সাজেকে হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির আর্থিক সহায়তা প্রদান

 রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম লংথিয়ান পাড়ায় দুজন পাহাড়ি হতদরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন। 

সোমবার সকাল ১১ ঘটিকায় বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় ৫৪ বিজিবি বাঘাইহাট সদরে এসব আর্থিক সহায়তা প্রদান করেন বাঘাইহাট ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আব্দুল আউয়াল । 

চিকিৎসা সহায়তা বাবদ আর্থিক সহায়তা গ্রহন করেন সাজেকের দূর্গম লংথিয়ান এলাকার বাসিন্দা নলেন কান্তি ত্রিপুরা ও জামপাড়ার  বিকাশ ত্রিপুরার স্ত্রী। বিজিবি জানায় সীমান্তে নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে এসব সহায়তা প্রদান করা হয়েছে।