শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ

 বিশ্বকাপে ব্রাজিলের কাছে নাকালইভাবে হেরেছে জাপান। ম্যাচ শেষে দলটির কোচ হাজিমে মোরিয়াসু আবেগ ধরে রাখতে পারেননি। খেলোয়াড়দের সামনে এবং গ্যালারিতে থাকা সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই হারের পুরো দায়িত্ব তার।ম্যাচ শেষে তিনি মাঠে খেলোয়াড়দের একত্র করেন, এরপর সবার সামনে মাথা নত করে জাপানের 

জনগণের কাছে ক্ষমা চান।মোরিয়াসু বলেন, ‘আমি গভীরভাবে দুঃখিত যে আমরা সবাইকে এই জন্য উপহার দিতে পারিনি। একজন কোচ হিসেবে আমি মনে করি এর দায়িত্ব আমার, এবং আমি সবার কাছে ক্ষমা চাই।’তিনি আরও বলেন, ‘হিউস্টনের স্টেডিয়ামে এসে আমাদের সমর্থন করা অসংখ্য জাপানি সমর্থককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু তারাই নন, আমি জানি জাপান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ গভীর রাত জেগে টেলিভিশন বা ইন্টারনেটে আমাদের খেলা দেখেছেন এবং আমাদের জন্য উৎসাহ দিয়েছেন।

এদিন বিশ্বকাপের অফিসিয়াল সম্প্রচারে দেখা যায়, মোরিয়াসু খেলোয়াড়দের উদ্দেশে কিছু কথা বলেন এবং বক্তব্য শেষ করে সবার সামনে মাথা নত করেন। এরপর খেলোয়াড়রা করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। তিনি ২০১৮ বিশ্বকাপের পর থেকে টানা আট বছর ধরে জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করে আসছেন।

হারলেও ইতিবাচক মানসিকতা রাখার বার্তা দিয়ে মোরিয়াসু বলেন, 'এখানেই আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যাওয়াটা সত্যিই খুব হতাশাজনক। তবে এই ম্যাচে খেলোয়াড়রা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে। আমরা এখানে পৌঁছানো পর্যন্ত প্রতিটি দিন তারা প্রক্রিয়াটিকে গুরুত্ব দিয়েছে এবং অসাধারণ নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। কোচিং স্টাফ ও পুরো সাপোর্ট টিমও এই পুরো যাত্রায় সর্বোচ্চ নিবেদন দেখিয়েছে। আমাদের সাধ্যের মধ্যে যা কিছু ছিল, আমরা সবই করেছি। যদিও এখন আমরা ভীষণ হতাশ, তবুও আমি এই ফলাফলকে মেনে নিয়ে এটিকে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রেরণায় রূপ দিতে চাই।'

 

উল্লেখ্য, জাপান এ পর্যন্ত মোট ৮ বার বিশ্বকাপে অংশ নিয়েছে। ৪ বার রাউন্ড অব ১৬ পর্বে যাওয়া তাদের এ সর্বোচ্চ ফলাফল।