একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার কাচিসাইর উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারীর সৌজন্যে এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ) বিকেলে কাচিসাইর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কাচিসাইর আলোর দিশারী নামের এই সামাজিক সংগঠনের সৌজন্যে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে সংগঠনের সভাপতি ও স্কুলের প্রধান শিক্ষক
. গাজী আলী আযম-এর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিশু-কিশোর, যুবক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য মুরুব্বিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সবাই মিলে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কাচিসাইর আলোর দিশারীর সাধারণ সম্পাদক মোঃ আফরোজ সরকার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মালয়েশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব আল মামুন ভুইয়ার তত্ত্বাবধানে
এই সময় আরো উপস্থিত ছিলেন কাচিসাইর আলোর দিশারীর দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ ইবনে আলম, উপ অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আল আমিন সরকার ও হাফেজ মোঃ ফিরোজ মুন্সি ।
আয়োজকরা জানান, কাচিসাইর আলোর দিশারী সামাজিক সংগঠন ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে।
বৃক্ষরোপণ শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় নিয়মিত গাছ লাগানো ও পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।
মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি :
