বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শতখালী ইউনিয়ন পরিষদের ১ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

শতখালী ইউনিয়ন পরিষদের ১ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

শতখালী ইউনিয়ন পরিষদের ১ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা

মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য নতুন কোনো করারোপ ছাড়াই ১ কোটি ৩৯ লাখ ৭ হাজার টাকার উন্মুক্ত প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

শতখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. সুমন মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাহিনুর ইসলামের সঞ্চালনায় বাজেট ঘোষণা করা হয়।
বাজেট বিবরণী অনুযায়ী, ইউনিয়নের নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, পরিচ্ছন্নতা, রাস্তা-ঘাট, ড্রেন, কালভার্ট, স্যানিটারি ল্যান্ডফিল, বৃক্ষরোপণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের জন্য এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
 

এবারের বাজেটে নিজস্ব রাজস্ব খাতে নতুন কোনো করারোপ করা হয়নি। নিজস্ব রাজস্ব খাতে সমাপনী জেরসহ আয় ধরা হয়েছে ১৫ লাখ ২১ হাজার টাকা। এছাড়া বার্ষিক উন্নয়ন সহায়তা ও প্রকল্পভিত্তিক বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে উন্নয়ন খাতে ১ কোটি ২৩ লাখ ৮৬ হাজার টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ট্যাগ কর্মকর্তা ও উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন সিনিয়র কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, ওয়ার্ড সদস্য মিজানুর রহমান, জসীম মোল্লা, জাহাঙ্গীর হোসেন, সুরমান আলী বিশ্বাস,ওলিয়ার রহমান, সংরক্ষিত মহিলা সদস্য কোকিলা খাতুন, হাছিনা খাতুন, মাহমুদা খাতুন,অফিস সহকারী আল আমিন, গ্রাম পুলিশ সদস্যসহ ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।
 

সমাপনী বক্তব্যে প্রশাসক মো. সুমন মিয়া বলেন, "এই অনুমোদিত বাজেট শতখালী ইউনিয়ন পরিষদের নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি পরিকল্পিত ও আধুনিক ইউনিয়ন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

জসীম উদ্দীন, শালিখা (মাগুরা) প্রতিনিধি: