ছাতক পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার নতুন বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে পৌর সভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহি উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লক্ষ ৭৮ হাজার ৪৯১ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৮৫ লক্ষ এবং উদ্ধৃত দেখানো হয়েছে ৩ কোটি ৮৬ লক্ষ৭৮ হাজার ৪৯১ টাকা।
বাজেটে অগ্রাধিকার দেয়া বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটার ট্রিটমেন্ট নির্মাণ, ব্যবসায়ীদের জন্য চিকেন মার্কেট নির্মাণ ও শহরে জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নির্মাণ।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন,উপজেলা প্রকৌশলী আমির হোসেন,ছাতক থানা অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ,ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হোরায়রা ছুরত, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, সাবেক অধ্যাপক হরিদাস রায়, ছাতক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল,পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়,সহকারী প্রকৌশলী মোঃ আবদুল মালেক, উপসহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস,হিসাব রক্ষক কুলসুমা বেগম,করআদায় কারী জামাল উদ্দিন,কর নির্ধারক শহিদুল হক মোল্লা,সহকারি কর আদায়কারী রতন চন্দ্র দে, স্টোর কিপার অজিত কুমার দাস, সুপারভাইজার বিজয় পাল ও সুব্রত হালদার সহ কর্মকর্তা কর্মচারী,পৌর নাগরিক ও সাংবাদিকবৃন্দ।
ছাতক প্রতিনিধি :
