কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মো. জালাল উদ্দীন আজ বৃহস্পতিবার (০২ জুলাই ২০২৬) সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং রোগীদের চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং হাসপাতালের সেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে জানতে চান। তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও চিকিৎসাসামগ্রী নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা আশা প্রকাশ করেন, সংসদ সদস্যের এই পরিদর্শনের ফলে হাসপাতালের বিদ্যমান সমস্যা দ্রুত চিহ্নিত হবে এবং স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
বুলবুল আহম্মেদ জিয়া
