মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৃত গরু বহনকালে কসাই গ্রেফতার, আদালতে সোপর্দ

মৃত গরু বহনকালে কসাই গ্রেফতার, আদালতে সোপর্দ

মৃত গরু বহনকালে কসাই গ্রেফতার, আদালতে সোপর্দ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত ভ্যানে করে মৃত গরু বহন করার সময় স্থানীয় লোকজন মো. জসিম উদ্দিন (৩৫) নামে এক কসাইকে আটক করে। পরে তাকে সুন্দরগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এই ঘটনায় তাকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাতে উপজেলার রামজীবন ইউনিয়নের বালারছিরা বাজারে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত জসিম উদ্দিন উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামের মো. আবদুল আজিজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারি চালিত ভ্যানযোগে একটি মৃত গরু নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয় লোকজন ভ্যানটি থামিয়ে তল্লাশি চালায়। সে সময় তারা মৃত গরুটি দেখে জসিম উদ্দিনকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, গরুটি জবাই করে বিক্রির জন্য শোভাগঞ্জ বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, 'মৃত গরু নিয়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে থানায় নিয়ে আসে। কী কারণে ও উদ্দেশ্যে মৃত গরুটি নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করা হচ্ছে। যেহেতু এই ঘটনায় কেউ মামলা করেনি, তাই গ্রেফতারকৃত ব্যক্তিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।' 

গাইবান্ধা প্রতিনিধি