শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান আলতাফ হোসেন চৌধুরীর ; জাতীয় বাজেট বাস্তবায়নে পটুয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান আলতাফ হোসেন চৌধুরীর ; জাতীয় বাজেট বাস্তবায়নে পটুয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান আলতাফ হোসেন চৌধুরীর ; জাতীয় বাজেট বাস্তবায়নে পটুয়াখালীতে বিএনপির মতবিনিময় সভা

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বাস্তবায়ন এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে পটুয়াখালী বিএনপির অভ্যন্তরীণ গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ‘২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট বাস্তবায়ন-সংক্রান্ত মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “পটুয়াখালী জেলার উন্নয়নের জন্য সরকার প্রয়োজনীয় বরাদ্দ দেবে। আমরা সবাই মিলে কাজ করবো, আর সেই উন্নয়নের সুফল জেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা ভোগ করবেন। নির্বাচনের অল্প সময়ের মধ্যেই সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে, যা আগামী পাঁচ বছর অব্যাহত থাকবে।”

তিনি বলেন, জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নের জন্য দলীয় বিভেদ ও গ্রুপিং ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পটুয়াখালীর স্বার্থে নেতাকর্মীদের একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আহম্মেদ বায়জিদ পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম, ড্যাব নেতা ডা. সাইফুল আজম রঞ্জু, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান রুমি, অ্যাডভোকেট আল আমিন সুজসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের কার্যকর বাস্তবায়ন, জেলার উন্নয়ন পরিকল্পনা, স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।বক্তারা পটুয়াখালীর উন্নয়নকে আরও গতিশীল করতে সরকার, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। 

মোঃ রাকিব হোসেন 
পটুয়াখালী জেলা প্রতিনিধি