বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতের নির্দেশে পাকুন্দিয়ায় কৃষক দল নেতা সাদ্দাম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন

আদালতের নির্দেশে পাকুন্দিয়ায় কৃষক দল নেতা সাদ্দাম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন

আদালতের নির্দেশে পাকুন্দিয়ায় কৃষক দল নেতা সাদ্দাম হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন

২ জুলাই ২০২৬: আদালতের নির্দেশে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার নারান্দী ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক, নারান্দী ইউনিয়ন আজলদী গ্রামের  সরকার বাড়ীর  সাদ্দাম হোসেনের মরদেহ লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের উপস্থিতিতে এবং পাকুন্দিয়া থানা
ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব এস এম আরিফুর রহমান ও অনান্য  পুলিশের সহযোগিতায় এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে মরদেহটি কবর থেকে উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

জানা যায়,১২/০৯/২৫ সন্তাসীদের হামলায় আহত হয় পরে ২/৫/২৬  চিকিৎসাধীন অবস্থায় সাদ্দাম হোসেন মারা যান। ঘটনার পর তার স্ত্রী মোছা. কারিশমা আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তের স্বার্থে আদালত মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেন।

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা কৃষক দলের সভাপতি শামছুল হক মিটু, নারান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন সরকার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই মরদেহ উত্তোলন ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। 

বুলবুল আহম্মেদ জিয়া