মামুন লায়লার কাহিনী নিয়ে ইতিমধ্যেই সারা দেশবাসী অনেক কিছুই জেনে গেছে । সোশ্যাল মিডিয়া সারা বছরই মোটামুটি গরম থাকে তাদের দুজনার অসম বয়সের প্রেম কাহিনী নিয়ে।
লায়লা নিজের জীবনের চাইতেও বেশি ভালবাসত মামুনকে । সেই মামুন লায়লার সাথে প্রতারণা করে লায়লার বহু টাকা পয়সা খেয়ে এ বছরের ১৪ই ফেব্রুয়ারি বিয়ে করেন তার এক বান্ধবীকে । এবং বিয়ে করার পর পরই লায়লা কিন্তু বলেছিল যে এই বিয়ে দুই বছরও টিকবে না অভিশাপ দিয়েছিল লায়লা মামুনকে।
অবশেষে সেটি সত্যি হলো দুবছর না মাত্র চার মাসের মাথায় মামুনের সাংসারিক জীবনে নেমে এসেছে ঝড়।
মামুনের বর্তমান বউয়ের অভিযোগ মামুন বিয়ের চার দিন পর থেকেই তার উপর শারীরিক নি র্যাতন করতো। এবং মেয়েটার অনেক টাকা পয়সা মামুন খেয়েছে। সর্বশেষ মেয়েটার কাছে সে এক কোটি টাকা দাবি করেছে। তাই মেয়েটা এখন মামুনের সাথে থাকতে চাচ্ছে না । সে ডিভোর্স চাচ্ছে ।
তার দাবি মামুন তাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে কারণ মামুনের সাথে তার নিজস্ব কিছু পার্সোনাল ভিডিও ছবি এসব ছিল। এর জন্য মামুন তাকে সবসময় হু মকি ধ মকি দিত। তাই সে বিয়ে করতে বাধ্য হয়েছে মামুনকে।
আসলে কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না ।লায়লা বয়সে যেমনই হোক মামুনকে সে সত্যি অনেক ভালোবাসতো। মামুনের জন্য সে নিজে বছরের পর বছর নতুন জামা না পড়ে নিজের শখ পূরণ না করে মামুনের সব শখ সে পূরণ করতো। কিন্তু মামুন তাকে ধোঁকা দিয়ে সুখী হতে চেয়েছিল। অবশেষে হতে পারল কি মামুন সুখী ? লায়লার অভিশাপই সত্যি হলো।