এইচএসসি ও সমমানের চলমান পরীক্ষা উপলক্ষে করিমগঞ্জ উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা এবং সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির।
পরিদর্শনকালে তারা পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার সুষ্ঠু পরিচালনা পর্যবেক্ষণ করেন। এ সময় কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক ও দায়িত্বরতদের সঙ্গে কথা বলে পরীক্ষা যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।
এবং পরীক্ষা হলের আশেপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে যানা যায়।
পরীক্ষা সম্পন্ন না হওয়া পর্যন্ত কেন্দ্রের আশেপাশে বহিরাগত কোন লোক প্রবেশ নিষেধ।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-এর নিয়মিত তদারকি, স্বচ্ছতা এবং জনবান্ধব সেবামূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলাবাসী। বিভিন্ন কার্যক্রমে তাঁদের সক্রিয় উপস্থিতি ও দায়িত্বশীল ভূমিকা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। উপজেলাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
করিমগঞ্জ প্রতিনিধি রোমান।
