বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন নুসরাত- জয়

এবার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন নুসরাত- জয়

এবার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন নুসরাত- জয়

বরবাদ’ বানিয়ে আলোচনায় আসা পরিচালক মেহেদী হাসান এবার ওয়েব ফিল্ম নিয়ে আসছেন। প্রাথমিকভাবে নাম রাখা হয়েছে ‘টুটুলের টাকা’। তবে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নামের পরিবর্তন হতে পারে।

পরিচালক মেহেদী হাসান ও প্রযোজনা প্রতিষ্ঠান আইস্ক্রিন সূত্রে জানা গেছে, ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন নুসরাত ফারিয়া। ছবিতে তিনি এক জনপ্রিয় নায়িকার চরিত্রে অভিনয় করবেন। ওয়েব ফিল্মটির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাহরিয়ার নাজিম জয়।

জানা গেছে, তাঁকে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। অন্যদিকে মোশাররফ করিম কিংবা চঞ্চল চৌধুরী একজন ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করতে পারেন। ব্যবসায়ী, নায়িকা ও পুলিশ কর্মকর্তাকে ঘিরে ত্রিমুখী দ্বন্দ্বের মধ্য দিয়ে এগোবে ছবির গল্প।