সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোহাগপুর একতা ক্লাবের উদ্যোগে জমকালো ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোহাগপুর একতা ক্লাবের উদ্যোগে জমকালো ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সোহাগপুর একতা ক্লাবের উদ্যোগে জমকালো ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল, বাংলাদেশ জিন্দাবাদ"—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সোহাগপুর একতা ক্লাবের উদ্যোগে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
 

শুক্রবার (৩ জুলাই) বিকেল ৪টায় সোহাগপুর পুরোনো শ্যাম কিশোর মাঠে আয়োজিত এ ফাইনাল খেলাকে ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। খেলা উপভোগ করতে সোহাগপুরসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে শত শত ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে ভিড় করেন। দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। শিশু, কিশোর, তরুণ ও প্রবীণ—সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মতিন সরকার (আমিন)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা ভূঁইয়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আলী ভূঁইয়া।
খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির পরিচালক মুকুল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাবেক পরিচালক নুরুল ইসলাম নুরু, আবু হানিফ মোল্লা, শ্রী বীরেন্দ্র নাথ হাওলাদার, নুরুজ্জামান প্রামানিক, আব্দুস সালাম প্রামানিকসহ এলাকার বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে নিয়মিত ক্রীড়া আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে এ ধরনের ক্রীড়া আয়োজনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
 

ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও ছন্দময় ফুটবল উপহার দেন। একের পর এক আক্রমণ, দুর্দান্ত পাসিং, রক্ষণভাগের দৃঢ়তা এবং গোলের সুযোগ সৃষ্টি দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে। পুরো ম্যাচজুড়ে উত্তেজনা বিরাজ করায় মাঠে উপস্থিত দর্শকরা করতালি ও উল্লাসে খেলোয়াড়দের উৎসাহিত করেন। খেলার প্রতিটি মুহূর্তে ছিল রোমাঞ্চ আর প্রতিদ্বন্দ্বিতার ছাপ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে অতিথিরা বলেন, খেলাধুলার মাধ্যমে একটি মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
 

আয়োজকরা জানান, স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করা, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং নতুন প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের মতে, সোহাগপুর একতা ক্লাবের এ আয়োজন শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি তরুণদের সুস্থ জীবনধারার প্রতি উদ্বুদ্ধ করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল সোহাগপুর একতা ক্লাব, সোহাগপুর, বেলকুচি, সিরাজগঞ্জ। 

আল-আমিন হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধি: