সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর তীব্র ভাঙন ও নদীগর্ভে বিলীন হওয়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম।
শুক্রবার (৩ জুলাই) সকালে তিনি উপজেলার ভাঙনকবলিত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের খোঁজখবর নেন।
এলাকা পরিদর্শনকালে তিনি নদী ভাঙনে ঘরবাড়ি ও ভিটেমাটি হারানো মানুষের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এসময় ৫০ টি পরিবারের মাঝে নগদ তিন লক্ষ টাকা, ১৫ বান টিন এবং ৬ টন চাউল বিতরণ করা হয়।
পরিদর্শন শেষে তিনি বলেন:, যমুনার ভাঙন রোধে আমরা ইতিমধ্যে আমরা সরকারের উর্ধতন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে এবং দ্রুতই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।" ইতিমধ্যে ভাঙন রোধে বিভিন্ন স্পটে জিও ব্যাগ ফেলা হয়েছে এবং জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ দ্রুত গতিতে চলছে। আমি সরকারের প্রতি আহবান জানিয়েছি, চৌহালীতে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের জন্য। সরকার নদী ভাংগন রোধে স্থায়ী বাধ নির্মাণে আন্তরিক ও প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।
পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় বিএনপি ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
