বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোসেনপুরে সড়কে বেপরোয়া চাঁদাবাজি: চালককে মারধর ও চাবি ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে সড়কে বেপরোয়া চাঁদাবাজি: চালককে মারধর ও চাবি ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

হোসেনপুরে সড়কে বেপরোয়া চাঁদাবাজি: চালককে মারধর ও চাবি ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে সড়কে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে গাড়ি ঠেকিয়ে চাঁদা আদায়, চাঁদা না পেয়ে চালককে মারধর, চাবি ছিনিয়ে নেওয়া এবং গাড়ির জ্বালানি তেল চুরির চেষ্টার অভিযোগে ৯ জনের বিরুদ্ধে হোসেনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গত ০১ জুলাই ২০২৬ তারিখে ভুক্তভোগী ট্রাক চালক মোঃ ইলিয়াস মিয়া (৪১) বাদী হয়ে এই অভিযোগপত্রটি জমা দেন। 

হোসেনপুর থানাধীন দ্বীপেশ্বর গোল চত্বর, গরুর হাট এবং উপজেলা পশু হাসপাতালের সামনের সরকারি রাস্তায় একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে নিজেদের আধিপত্য বিস্তার করে আসছে। তারা সেখানে চলাচলকারী ট্রাক, লরি, মালবাহী ট্রাক, ড্রাম ট্রাকসহ ছোট-বড় বিভিন্ন যানবাহন আটকে জোরপূর্বক ইচ্ছামতো ২০০, ৩০০ ও ৫০০ টাকা করে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কিংবা রসিদ চাইলে চালকদের গালিগালাজ, মারধর, হেনস্তা ও 

গাড়ির ক্ষতিসাধন করা হয়। এমনকি চাঁদা না পেলে প্রায়শই গাড়ি আটকে রেখে তেল খুলে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত ০১ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় সিদলা ইউনিয়নের চরবিশ্বনাথপুর ভাটীচর এলাকার বাসিন্দা ও পেশাদার ট্রাক চালক মোঃ ইলিয়াস মিয়া নিজের মালবোঝাই ট্রাক নিয়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে হোসেনপুর গরুর হাট মোড় এলাকায় পৌঁছান। এ সময় অভিযুক্তরা তাঁর গাড়ির গতি রোধ করে ৫০০ টাকা চাঁদা দাবি করে।

 চালক ইলিয়াস মিয়া চাঁদা নেওয়ার কারণ এবং সরকারি রসিদ দেখতে চাইলে ১নং বিবাদী মোঃ মাজহারুল ইসলাম রাফি (২৯) ও ২নং বিবাদী মোঃ শাহীন মিয়া (২৪)-সহ অন্যরা তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং রসিদ ছাড়া কোনো গাড়ি হোসেনপুর পার হতে দেওয়া হবে না বলে হুমকি দেয়।​একপর্যায়ে চালক আইনি ব্যবস্থা নেওয়ার কথা বললে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে টেনেহিঁচড়ে ট্রাক থেকে নিচে নামিয়ে কিল-ঘুষি মেরে জখম করে আটকে রাখে এবং তাঁর গাড়ির চাবি ছিনিয়ে নেয়। ১নং বিবাদীর হুকুমে অন্য বিবাদীরা ট্রাকের জ্বালানি ট্যাঙ্কি থেকে তেল খুলে নেওয়ার চেষ্টা করলে চালক টাকা দেওয়ার আশ্বাস দিয়ে গাড়ির মালিককে খবর দেন।

 পরবর্তীতে গাড়ির মালিক ঘটনাস্থলে এসে বিবাদীদের দাবি করা টাকা পরিশোধ করে চালক ও গাড়ি মুক্ত করেন।​অভিযুক্তরা হলেন:অভিযোগে অভিযুক্তরা হলেন— পশ্চিম দ্বীপেশ্বর এলাকার মোঃ মাজহারুল ইসলাম রাফি (২৯), মোঃ শাহীন মিয়া (২৪), মোঃ সজিব মিয়া (২৫), বিল্লাল মিয়া (২৭), মোঃ সুমন মিয়া (২৮), মোঃ পাপ্পী মিয়া (২৬), মোঃ ইয়াছিন মিয়া (২৫), মোঃ রাজন মিয়া (২৬) এবং আড়াইবাড়ীয়া নতুন বাজার এলাকার তানভীর মিয়া (২৬)।

​এই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে মোঃ আশরাফুল ইসলাম (৩২), মোঃ রায়হান মিয়া (৩৫), মোঃ রুবেল মিয়া (৩৫) ও মোঃ সুমন মিয়া (৩৩) সহ বেশ কয়েকজন চালক উপস্থিত ছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

​ভুক্তভোগী চালক ও স্থানীয় পরিবহন শ্রমিকরা জানান, এই চাঁদাবাজ চক্রের ক্রমাগত অত্যাচার ও নির্যাতনের কারণে তারা শান্তিতে সড়কে গাড়ি চালাতে পারছেন না এবং প্রতিনিয়ত আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। নিরাপদ কর্মপরিবেশ ও চাঁদাবাজদের কবল থেকে মুক্তি পেতে তারা প্রশাসনের কাছে দ্রুত আইনগত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। 

 হোসেনপুর উপজেলা  (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বদরুজ্জামান ভূঁইয়া