শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে সাংবাদিকদের সাথে সংরক্ষিত আসনের এমপি জেসমিন সুলতানার মতবিনিময়

পিরোজপুরে সাংবাদিকদের সাথে সংরক্ষিত আসনের এমপি জেসমিন সুলতানার মতবিনিময়

পিরোজপুরে সাংবাদিকদের সাথে সংরক্ষিত আসনের এমপি জেসমিন সুলতানার মতবিনিময়

‎পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সংরক্ষিত মহিলা আসনের (৩৪৯) সংসদ সদস্য জেসমিন সুলতানা। শুক্রবার (৩ জুলাই) রাত ৯:৩০ মিনিটে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
 

‎​পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীমের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও প্রেসক্লাবের আজীবন সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক সারিতে বসে সংসদ সদস্য জেসমিন সুলতানা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
‎​

মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ।
‎

এ সময় পিরোজপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হকসহ পিরোজপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ, পিরোজপুর সাংবাদিক ফোরাম এর নেতৃবৃন্দ, পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ  পিরোজপুর জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
‎
‎​অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্য জেসমিন সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
‎​সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে সংসদ সদস্য জেসমিন সুলতানা বলেন, "পিরোজপুরের সার্বিক উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এলাকার মানুষের অধিকার আদায়ে এবং উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব।"
‎​

মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ পিরোজপুরের স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন এবং জেলার উন্নয়নে তার সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। সংসদ সদস্যও পিরোজপুরের সামগ্রিক উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন। 

‎পিরোজপুর প্রতিনিধি