বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকমুক্ত বদলগাছী গড়তে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মাদকমুক্ত বদলগাছী গড়তে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মাদকমুক্ত বদলগাছী গড়তে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়িয়ে মাদকমুক্ত বদলগাছী থানা গড়ে তোলার লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে বদলগাছী থানার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), নওগাঁ জেলা পরিষদ প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।

সভায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, শিক্ষক, সুধীজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত বদলগাছী গড়ে তুলতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তারা।

সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা, মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি: