মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

সরকারি নির্দেশনা মোতাবেক দেশব্যাপী চলমান পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পিরোজপুর সদর উপজেলার ৭ নং শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) কেন্দ্র প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশকে রোগীদের জন্য আরও যুগোপযোগী ও স্বাস্থ্যকর করে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ। তিনি স্বাস্থ্যকেন্দ্রের চারপাশ ঘুরে দেখেন এবং নিজে একটি চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

​পরিচ্ছন্নতা অভিযান শেষে স্বাস্থ্যকেন্দ্রের আশপাশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ  গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে ৯টি নারিকেল গাছ এবং ২টি মাল্টার চারা সহ মোট ১১টি বৃক্ষ রোপণ করা হয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন এবং শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (SACMO) কৃষ্ণা সূতার।

​অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফজলুল হক, ইউপি সচিব মোঃ দেলোয়ার হোসেন এবং ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন কাজী। এছাড়াও স্থানীয় সুধীসমাজ ও স্বাস্থ্যকেন্দ্রের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ এই মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ বলেন,

​"সরকারের নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত ও সংক্রামক রোগ প্রতিরোধে প্রতি শনিবারে যে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়, তার অংশ হিসেবে আজকে আমরা শংকরপাশা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে এই কার্যক্রম চালিয়েছি। স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত অংশগ্রহণে পুরো উপজেলা জুড়েই এই পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে।"

​একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে এবং রোগ-জীবাণুর আক্রমণ থেকে দূরে থাকতে আমি সর্বস্তরের জনগণকে এই পরিচ্ছন্নতা অভিযান সফল করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, স্বাস্থ্যকেন্দ্রের পাশে যে ছোট ডোবাটি রয়েছে, সেটি আমরা দ্রুত ভরাট করব। ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে সুন্দর বাগান এবং সেবাগ্রহীতাদের বসার জন্য সুব্যবস্থা করা হবে, যাতে সাধারণ মানুষ এখানে এসে একটি স্বস্তিকর ও স্বাস্থ্যকর পরিবেশে সেবা নিতে পারেন। এ লক্ষ্যে খুব দ্রুতই উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে।"

শাহিন ফকির,
​পিরোজপুর প্রতিনিধি: