কক্সবাজার সমিতিপাড়ায় আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত অন্যতম পলাতক আসামি হাসেমকে প্রকাশ মইগ্যা হাসেমকে, ( ৪৭) লাবনী বীচ এলাকা থেকে গ্ৰেপতার করেছে র্যাব-১৫।
গত ০৩ জুলাই বিকেলে ৫.৩০ ঘটিকার সময় র্যাব-১৫,কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন লাবনী বীচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্ৰেপতার করে।
আজ শনিবার সকালে র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
উল্লেখ্য ০২ সেপ্টেম্বর ২০২৪ সালে কক্সবাজারের সমিতিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন এবং সুকান্ত (১৫) নামের এক সেলুন কর্মী কিশোর প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ০৪ সেপ্টেম্বর ২০২৪ ইং সন্ধ্যায় কিশোর সুকান্ত মৃত্যুবরণ করে। উক্ত নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা মূলে আসামিকে গ্রেফতারে র্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
কিশোর সুকান্তকে ছুরিকাঘাতে হত্যা করে দীর্ঘ দিন পালাতক ছিল এই হাসেম প্রকাশ মইগ্যা হাসেম (৪৭)।
গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার সদর মডেল থানাধীন সমিতিপাড়া (বাগান পাড়া), ১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভার বাসিন্দা মৃত নুর আহমদের ছেলে হাসেম প্রকাশ মইগ্যা হাসেম (৪৭)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক চোরাচালানের গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা রয়েছে।
মীর কাশেম আজাদ, কক্সবাজার
