শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধার জমি বিরোধে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেফতার

গাইবান্ধার জমি বিরোধে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেফতার

গাইবান্ধার জমি বিরোধে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি মো. হাসানুর জামান সুমনকে (৪০) ঠাকুরগাঁও থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শনিবার (৪ জুলাই) র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গত ৬ জুন বিকেলে গাইবান্ধা সদর উপজেলার বড় মহানন্দপুর গ্রামে ভোগদখলীয় জমিতে রোপণ করা গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হাসানুর জামান সুমনের নেতৃত্বে একদল ব্যক্তি দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোহরাব সরকার, তার ভাই আলামিন এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় সোহরাব সরকার গুরুতর আহত হন। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার ভাই আলামিন ও স্থানীয় বাসিন্দা জাকির হোসেনও হামলার শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এ ঘটনায় আহতদের স্বজন মোছা. সুমা গত ৭ জুন গাইবান্ধা সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। মামলায় মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়।

র‌্যাব আরও জানায়, মামলা দায়েরের পর থেকেই প্রধান আসামিসহ অন্য আসামিরা আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব-১৩ এর সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্প ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল শুক্রবার (৩ জুলাই) দিবাগত রাতে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার কচুবাড়ী গ্রামে অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি হাসানুর জামান সুমনকে গ্রেফতার করে।

র‌্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, 'গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে র‌্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।' 

গাইবান্ধা প্রতিনিধি