রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারে নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে নানা আয়োজনে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পন করেছে এনটিভি। এ উপলক্ষে সময়ের সাথে, আগামীর পথে এই শ্লোগানকে ধারন করে মৌলভীবাজারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার ৪ জুলাই সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মৌলভীবাজার প্রেসক্লাব থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
 

এদিকে র‍্যালি শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনটিভির স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলীর সঞ্চালনায় অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। এ সময় তিনি বলেন, বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ প্রচারে এনটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে এনটিভি দীর্ঘদিন ধরে দর্শকদের আস্থা অর্জন করেছে। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক ও বাংলারদিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ প্রমুখ।
 

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন উপস্থিত অতিথিবৃন্দ। পরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে এনটিভিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ফুলের তোড়া দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানের শেষ পর্বে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। 

ইকবাল হোসেন রিংকু, জেলা প্রতিনিধি |