রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ছাতক উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জের ছাতক উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রার্থী ও সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মাহমুদ আলম সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রেসক্লাবের সদস্য মো. খালেদ মিয়া।
 

সভায় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোশাহিদ আলী, নাজমুল হাসান জুয়েল ও অজিত কুমার দাস। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা, আহ্বায়ক কমিটির সদস্য মো. সাকির আমিন, মোশাররফ হোসেন ও মো. ফজল উদ্দিন, সিনিয়র সাংবাদিক ও সমকাল-এর প্রতিনিধি শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, দৈনিক এ দিন পত্রিকার ছাতক প্রতিনিধি নুর উদ্দিন, বাংলাদেশ বুলেটিন-এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ মাহমুদ মনির, দৈনিক সুনামকণ্ঠ-এর স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম চৌধুরী, দৈনিক কালের কণ্ঠ-এর ছাতক প্রতিনিধি আবু বকর সিদ্দীক চৌধুরী, এনটিভি ইউরোপ ছাতক প্রতিনিধি মোঃ তাজিদুল ইসলাম, দৈনিক সংবাদ দিগন্ত-এর ছাতক প্রতিনিধি জানে আলম, বাংলাদেশ ক্রাইম সংবাদ-এর ছাতক প্রতিনিধি এ. আর. সায়েম, মাওলানা জুবায়ের আহমদ, দিলোয়ার হোসেন, এন্টার টিভি  - এর -ছাতক প্রতিনিধি  জাহাঙ্গীর আলম মেহেদী, জামরুল ইসলাম রেজা ও আদিল আহমদ রিফাত প্রমুখ।
 

সভায় বিভিন্ন পদে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও সদস্যদের সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা মতবিনিময় করেন। এ সময় আগামী ৮ জুলাই ২০২৬-ইং তারিখে নির্বাচন পরিচালনা কমিটির মাধ্যমে দুই বছর মেয়াদি ছাতক উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষিত সিলেকশন কমিটি গঠনের সিদ্ধান্ত চুড়ান্ত হয়। 

ছাতক প্রতিনিধি: