রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিবাহবিচ্ছেদের পর মৌনীর গোপন তথ্য ফাঁস!

বিবাহবিচ্ছেদের পর মৌনীর গোপন তথ্য ফাঁস!

বিবাহবিচ্ছেদের পর মৌনীর গোপন তথ্য ফাঁস!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায় স্বামী সুরজ নাম্বিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন। যদিও অভিনেত্রী কিংবা তার স্বামী এ বিচ্ছেদের কারণ নিয়ে কোনো মন্তব্য করেননি। এর মাঝেই মৌনীকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসেন সাংবাদিক তথা নেটপ্রভাবী সিমি চন্দোক। তিনি বলেন, বলিপাড়ার তারকাদের সব গতিবিধির খবর রাখেন তিনি। 

সম্প্রতি এ সাংবাদিক বীর দাসের ঠোঁটে অভিনেত্রী কঙ্গনা রানাউতের আলোচিত ‘কামড়’ বসানো নিয়েও মন্তব্য করেন। এবার সিমির চন্দোকের নিশানায় মৌনী। তিনি বলেন, মৌনী নাকি সারাক্ষণ মদের নেশায় আচ্ছন্ন থাকেন।

বলিউডের বেশ কিছু তারকা কিংবা তাদের সন্তানদের পানশালার বাইরে থেকে টলমল অবস্থায় বের হতে দেখা গেছে। তাদের মধ্যে মৌনী অন্যতম। একবার নয়, একাধিকবার তাকে খানিক টলমল অবস্থায় দেখা গেছে। ২০২৫ সালের শুরুর দিকের একটি ভিডিওতে মৌনীকে তার স্বামী সুরজ ও বান্ধবী দিশা পাটানির সঙ্গে পানশালা থেকে বেরোতে গিয়ে রাস্তায় পড়ে যেতে দেখা গেছে। কোনোমতে তার স্বামী তাকে তুলে নিয়ে গাড়িতে বসান।  

মৌনী রায়ের এ ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে এবং এ কারণে বেশ সমালোচিত হন অভিনেত্রী। সেই সময় অনেকেই প্রশ্ন তোলেন— ‘তিনি কি মদ্যপ’? যদিও এ প্রসঙ্গে কখনো কোনো মন্তব্য করেননি মৌনী রায়। এবার সিমি বলেন, ‘আমি আজ পর্যন্ত মৌনীর এমন কোনো ভিডিও দেখিনি, যেখানে ওকে স্বাভাবিক বলে মনে হয়েছে। উনি সবসময়েই নেশার ঘোরে থাকেন!’

শুধু তাই নয়; মৌনীর ব্যক্তিগত জীবন বারবার আলোচিত হয়েছে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে। অনেকের মতে, মৌনী ও অভিনেত্রী দিশার সম্পর্ক নাকি বন্ধুত্বের থেকেও গভীর। সেটাই নাকি অভিনেত্রীর বিবাহিত জীবনে প্রভাব ফেলেছে। যদিও মাঝে দিশার সঙ্গে পাঞ্জাবি গায়ক তালবিন্দরের প্রেমের গুঞ্জন শোনা গেছে। তারপরও দিশাকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা। এরপর ময়দানে নামেন মৌনীর স্বামী সুরজ। তিনি সাফ বলে দেন— ‘আমাদের সম্পর্ক ভাঙার পর এখন কিছু বন্ধুর নাম টানা হচ্ছে। তাদের সঙ্গে আমার বিচ্ছেদের কোনো সম্পর্ক নেই।’