রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ের পরই গৌরিকে নিয়ে নাচলেন আমির

বিয়ের পরই গৌরিকে নিয়ে নাচলেন আমির

বিয়ের পরই গৌরিকে নিয়ে নাচলেন আমির

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় চুটিয়ে প্রেম করার পর প্রেমিকা গৌরি স্প্রাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আমির খান। রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজস্ব বাসভবনে একেবারে ঘরোয়া ও সুশৃঙ্খল পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি উপায়ে বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন করেন এই তারকা জুটি। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত সবার করতালির মাঝে নাচে মেতে ওঠেন আমির ও গৌরি। একে অপরকে জড়িয়ে ধরে রোমান্টিক নাচের সেই মুহূর্তে তাদের মুখে ছিল আনন্দের অমলিন হাসি।

আমির-গৌরির বিয়ের এই আনন্দঘন মুহূর্তের ভিডিওটি প্রথম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান, যিনি নিজেও এই বিয়ের আমন্ত্রিত অতিথি ছিলেন। নিজের ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ইরফান পাঠান লিখেছেন, ‘প্রিয় আমির ভাই এবং গৌরি, তোমাদের বিয়েতে রইল অনেক অনেক অভিনন্দন।’

তার কথায়, ’তোমাদের দুজনের বাকি জীবন যেন ভালোবাসা, সুখ, হাসি আর একতাবদ্ধতায় কাটে, সেই কামনাই করি। আল্লাহ যেন তোমাদের এই সুন্দর পথচলাকে অফুরন্ত আনন্দ ও অগণিত বরকতে ভরিয়ে দেন। তোমাদের দুজনের জন্য অনেক খুশি, আবারও অভিনন্দন।’

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বিয়েতে উপস্থিত পরিবারের সদস্যরা তখন হাততালি ও করতালিতে মুখরিত করে তোলেন চারপাশ। নাচ শেষে একে অপরকে এক আবেগঘন আলিঙ্গনে আবদ্ধ করেন এই নবদম্পতি। ভিডিওর শেষ অংশে আমিরকে চিরচেনা রসিক মেজাজেও খুনসুটি করতে দেখা যায়।

বাবার এই বিশেষ দিনে পাশে ছিলেন আমিরের বড় ছেলে জুনায়েদ খান ও মেয়ে ইরা খান। এছাড়াও উপস্থিত ছিলেন আমিরের ছোট ছেলে আজাদ রাও খান এবং গৌরির পুত্রসন্তান।