বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সুজানগরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে নাগরিক সমাবেশ

সুজানগরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে নাগরিক সমাবেশ

সুজানগরে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে নাগরিক সমাবেশ

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে পাবনার সুজানগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ. কে. এম. সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার জনাব মো. ছুফি উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনার জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম।

সমাবেশে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের মতো অপরাধ নির্মূলে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি এ. কে. এম. সেলিম রেজা হাবিব বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি কিংবা মাদকের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে প্রশাসনের চলমান কার্যক্রমে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। অপরাধ দমনে জনসচেতনতা এবং জনগণের তথ্যভিত্তিক সহযোগিতা আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত সুজানগর গড়ে তুলতে প্রশাসন নিয়মিতভাবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। তিনি সকলকে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সুজানগর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ নাগরিক সমাবেশে অংশগ্রহণকারীরা অপরাধমুক্ত, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি