ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জেরহাট–মনিরাম সড়কের মাঝামাঝি বটতলা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি সিএনজিকে বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য, নিহতের পরিচয় এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত চলছে।
মো: জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি
