শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে মঠবাড়িয়ায় আলোচনা সভা, সুফলভোগীদের মাঝে চারা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে মঠবাড়িয়ায় আলোচনা সভা, সুফলভোগীদের মাঝে চারা ও ঋণ বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে মঠবাড়িয়ায় আলোচনা সভা, সুফলভোগীদের মাঝে চারা ও ঋণ বিতরণ

সমৃদ্ধ গ্রাম, উন্নত বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সুফলভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার। তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়নের বিকল্প নেই। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। বিতরণকৃত চারা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ঋণ সুবিধা অনেক পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজি এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। তারা গ্রামীণ উন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত সুফলভোগীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং ঋণের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। 

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: