কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ বিকেল ৩টা ৩০ মিনিটে উপজেলার সুখিয়া ইউনিয়নের এগারোসিন্দুর কোল্ড স্টোরেজের (আলোরস্টোর) সামান্য সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে একটি গরু বোঝাই পিকআপের সাথে অপর একটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই গরু ব্যবসায়ী এবং পিকআপের চালক মারা যান। নিহত দুই গরু ব্যবসায়ীর বাড়ি নরসিংদীর ইটাখোলা এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
দেখা যাচ্ছে, দুর্ঘটনার তীব্রতায় পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার কাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চলমান রয়েছে।
পাকুন্দিয়া প্রতিনিধি:মো : রেজুয়ানুল হক
