শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
সোমবার (০৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), হোসেনপুরের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
 

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব কাজী নাহিদ ইভা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের জন্য পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে এবং পল্লী জনপদকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বিআরডিবি ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বক্তারা পল্লী উন্নয়নের মাধ্যমে জাতির 

 স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উক্ত আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিআরডিবির সদস্যসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

বদরুজ্জামান ভূঁইয়া 
হোসেনপুর ( কিশোরগঞ্জ) প্রতিনিধি।