শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্রিতে পেয়েছ তাই দেশকে মনে হয় ভাড়া বাসা  : আফজাল হোসেন

ফ্রিতে পেয়েছ তাই দেশকে মনে হয় ভাড়া বাসা  : আফজাল হোসেন

ফ্রিতে পেয়েছ তাই দেশকে মনে হয় ভাড়া বাসা  : আফজাল হোসেন


বাংলাদেশকে কখনো ‘চীনমুখী’, কখনো ‘ভারতমুখী’ আবার কখনো ‘পাকিস্তানমুখী’ বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি বলেন, বাংলাদেশকে কোনো দেশের মুখাপেক্ষী হিসেবে দেখেন না। তার কাছে বাংলাদেশ কেবলই বাংলাদেশ।

আফজাল হোসেন লেখেন, ‘বাংলাদেশ চীনমুখী হয়ে যাচ্ছে, বাংলাদেশ হয়ে গেছে পাকিস্তানমুখী, বাংলাদেশ ভারতমুখী- এইসব মন্তব্য কানে আসে, চোখে পড়ে। শুনতে, দেখতে ভালো লাগে না। দেশটার প্রতি মায়া থাকলে এসব অপমানজনক মনে হয়।’
।

তিনি বলেন, ‘বাংলাদেশকে আমার বাংলাদেশই মনে হয়, মোটেও কোনো দেশমুখী মনে হয় না। মনে হয় না বলেই গর্বিত বোধ করি।’

স্ট্যাটাসে রাজনৈতিক বিভাজনেরও সমালোচনা করেন এই অভিনেতা। তার ভাষায়, ‘নদীর থাকে দুটো তীর। রাজনৈতিক দলের কাছে মন বন্ধক দিয়ে রাখা মানুষদের প্রধান সমস্যা হচ্ছে, তারা চেনে, জানে এবং বিশ্বাস করাতে চায় নদী হয় এক তীরের।’স্ট্যাটাসের সঙ্গে এই ছবিটি পোস্ট করেন আফজাল হোসেন 

দলীয় রাজনীতির চেয়ে দেশের প্রতি ভালোবাসাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে আফজাল হোসেন লেখেন, ‘দলকে মনের বারো আনা দিয়ে যারা মাত্র চার আনা প্রেম দেশের জন্য রাখে, নিশ্চয়ই তারা দেশের নয়, দলের মানুষ।’

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি আরও লেখেন, ‘তোমাদের পূর্বপুরুষরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন। দেশ পেয়েছ ‘ফ্রি’তে, তাই মায়া জন্মায়নি। দেশকে মনে করিস ভাড়ার বাসা।’


স্ট্যাটাসের শেষদিকে তিনি দেশকে নিজের বলে ভাবার আহ্বান জানিয়ে লেখেন, ‘তোরা যেদিন দেশকে নিজের বলে ভাবতে পারবি, দেশ নিয়ে এত অনুযোগ, অভাব-অভিযোগ থাকবে না।’