রবিবার, জুলাই ২৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নগর ভবনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

নগর ভবনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

নগর ভবনে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাননীয় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

মঙ্গলবার নগর ভবনে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে রাজধানীর নগর ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা কার্যক্রম, নাগরিক সেবার মানোন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়।

এ সময় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে নগরবাসীর পাশাপাশি গণমাধ্যমের গঠনমূলক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

দৈনিক আমার দেশ–এর সম্পাদক মাহমুদুর রহমানও নগর উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উভয় পক্ষ রাজধানীর নাগরিক সেবার মানোন্নয়ন ও জনকল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। 

এস এম আশরাফী বুলবুল