শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্জেন্টিনার ভক্ত হয়েও মুসলিম দেশ মিশরের জয় চাইলেন নায়িকা বর্ষা  

আর্জেন্টিনার ভক্ত হয়েও মুসলিম দেশ মিশরের জয় চাইলেন নায়িকা বর্ষা  

আর্জেন্টিনার ভক্ত হয়েও মুসলিম দেশ মিশরের জয় চাইলেন নায়িকা বর্ষা  

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আজ মঙ্গলবার, ৭ জুলাই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। আলোচিত এই ম্যাচটির আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী বর্ষা।

ফুটবলে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক হিসেবে পরিচিত এই অভিনেত্রী। তবে আজ নিজের ফেসবুক পোস্টে লেখেন, ‘আজকে প্রিয় দল আর্জেন্টিনা হারলেও আমার মনে কষ্ট লাগবে না। কারণ মন থেকে চাই দুনিয়ার বুকে মুসলিমদের জয় হোক, আমিন।

বর্ষার এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। একাংশের নেটিজেন তার অনুভূতির প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন, মুসলিম দেশ হিসেবে মিসরের প্রতি সমর্থন জানানো তার ব্যক্তিগত মতামত।

অন্যদিকে, অনেক আর্জেন্টিনা সমর্থক প্রশ্ন তুলেছেন, দীর্ঘদিনের প্রিয় দলের বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়টি নিয়ে। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, খেলাধুলাকে ধর্মের সঙ্গে না জড়ানোই উচিত। 
তবে এ বিষয়ে বর্ষা আর কোনো ব্যাখ্যা বা অতিরিক্ত মন্তব্য করেননি।

উল্লেখ্য, বাংলাদেশ সময় আজ রাত ১০টায় বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিসর। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে যেমন উত্তেজনা বিরাজ করছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা ও মতবিনিময়।