শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভিয়েতনামে পুরস্কার জিতে নিলো রইদ

ভিয়েতনামে পুরস্কার জিতে নিলো রইদ

ভিয়েতনামে পুরস্কার জিতে নিলো রইদ

বাংলাদেশের সিনেমার আন্তর্জাতিক সাফল্যের তালিকায় নতুন সংযোজন। ভিয়েতনামে অনুষ্ঠিত দা নং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সমালোচক বিভাগে সেরা এশিয়ান চলচ্চিত্রের (ক্রিটিকস অ্যাওয়ার্ড ফর বেস্ট এশিয়ান ফিল্ম) পুরস্কার জিতেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’।

শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানিয়েছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। এক পোস্টে তিনি লেখেন, ‌‘দা নং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে ‘রইদ’ চলচ্চিত্রটি সমালোচক শাখায় সেরা এশিয়ান চলচ্চিত্রের পুরস্কার জেতায় সম্মানিত বোধ করছি।’

তিনি আরও লেখেন, ‘আমাদের গল্পগুলোকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার সুযোগ করে দেওয়ার জন্য উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ। যারা আমাদের সিনেমার ওপর আস্থা রেখেছেন এবং জুরি বোর্ডের সম্মানিত সদস্য কং রিথডি, হোয়াং ক্যাম জিয়াং ও হোয়াং থু হ্যাংকে আন্তরিক কৃতজ্ঞতা।’

‘রইদ’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি ও গাজী রাকায়েত। সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ এবং সুকর্ণ শাহেদ ধীমান।

সিনেমাটির শুটিং হয়েছে সুনামগঞ্জে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রইদ’ সিনেমায় অভিনয় করা অনেক শিল্পীই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তাদের প্রস্তুত করতে প্রায় ছয় মাসের কর্মশালার আয়োজন করা হয়েছিল।

।