বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দিনে শতাধিক শ্রমিক অসুস্থ, ‘জ্বিনের আছর’ বলছে কর্তৃপক্ষ; প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি

দুই দিনে শতাধিক শ্রমিক অসুস্থ, ‘জ্বিনের আছর’ বলছে কর্তৃপক্ষ; প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি

দুই দিনে শতাধিক শ্রমিক অসুস্থ, ‘জ্বিনের আছর’ বলছে কর্তৃপক্ষ; প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্তের দাবি

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার কালার অ্যান্ড কোং লিমিটেড পোশাক কারখানায় টানা দুই দিনে শতাধিক শ্রমিক রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার প্রায় ৭০ জন এবং বুধবার সকাল পর্যন্ত আরও ৩৫ জন শ্রমিক বুকে ব্যথা, মাথা ঘোরা, পেটে ব্যথা ও বমি বমি ভাব নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
ঘটনাকে ঘিরে কারখানা কর্তৃপক্ষের বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) সঞ্জীব বলেন, “শ্রমিকদের ওপর জ্বিনের আছর হতে পারে। এজন্য কারখানায় ইমাম এনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে।”
 

অন্যদিকে শ্রমিকরা এ ব্যাখ্যা মানতে নারাজ। শ্রমিক আশিক নুর বলেন, “আমরা কুসংস্কারের ব্যাখ্যা চাই না। কেন বারবার শ্রমিক অসুস্থ হচ্ছেন, তার প্রকৃত কারণ জানতে চাই। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।”
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, ঘটনাটি তদন্ত করে অসুস্থতার প্রকৃত কারণ খুঁজে দেখা হচ্ছে।
 

উল্লেখ্য, গত ২৪ জুন একই কারখানার শ্রমিক লিজা আক্তারের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এই গণঅসুস্থতার ঘটনায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ বেড়েছে। শ্রমিক ও স্থানীয়দের দাবি, দ্রুত নিরপেক্ষ ও বৈজ্ঞানিক তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন করে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হোক। 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: