শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বকাপের ডামাডোলের মাঝে ৭৬ রানে শেষ ভারত

বিশ্বকাপের ডামাডোলের মাঝে ৭৬ রানে শেষ ভারত

বিশ্বকাপের ডামাডোলের মাঝে ৭৬ রানে শেষ ভারত

ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিশরের শ্বাসরুদ্ধকর ম্যাচের সঙ্গে একইসময়ে চলছিল ভারত ও ইংল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৭৬ রানে অলআউট হয়ে বিশাল ব্যবধানে হেরে গেছে ভারত।

ট্রেন্ট ব্রিজে মঙ্গলবার রাতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে ২০১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় ইংল্যান্ড। জবাবে মাত্র ১১.৪ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় ভারত। ১২৫ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে যায় ইংল্যান্ড।

নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে এটিই ভারতের সবচেয়ে বড় পরাজয়। এতদিন বড় পরাজয়ের রেকর্ড ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে, ২০১৫ সালে ৮০ রানের ব্যবধানে। 

এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ এটি। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৪ রানে গুটিয়ে যাওয়া এখনও তাদের সর্বনিম্ন। 

এর আগে কখনও এত কম ওভারেও অলআউট হয়নি ভারত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের দ্রুত অলআউট হওয়ার রেকর্ড ছিল ১৭.২ ওভারে, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ হারের পর ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ জিততে পারল না ভারত। এর মাঝে ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টি। অর্থাৎ টানা পাঁচ ম্যাচ ধরে জয়হীন ভারত। এটিই তাদের সবচেয়ে দীর্ঘ জয়হীন যাত্রা। 

ভারতকে বিব্রতকর সব রেকর্ডের স্বাদ দেওয়ার বড় কারিগর জশ টাং। ৪ ওভারে ২৮ রান খরচায় ৪ উইকেট নেন তিনি। এছাড়া ২৯ রানে ৩ উইকেট শিকার জফ্রা আর্চারের।

এর আগে ইংল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন ফিল সল্ট ও স্যাম কারান। ৭ চার ও ৩ ছক্কায় ৪৪ বলে ৭০ রান করেন সল্ট। কারানের ব্যাট থেকে আসে ৪ চারে ২৪ বলে ৪১ রান। এছাড়া ৪ চার ও ২ ছক্কায় ২১ বলে ৩৬ রান করেন জস বাটলার।