শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জলবায়ুপরিবর্তন মোকাবেলায় চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ

জলবায়ুপরিবর্তন মোকাবেলায় চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ

জলবায়ুপরিবর্তন মোকাবেলায় চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বৃক্ষের চারা বিতরণ

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।আজ 
শুক্রবার 
(১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের মধ্য চরটেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী দীপন কুমার ঘোষ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুরের তিন উপজেলার ১০টি ইউনিয়নের চরাঞ্চলে প্রাথমিকভাবে ৫ হাজার তালবীজ ও বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে।
তিনি বলেন, প্রতিবছর বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানি ঘটে। চরাঞ্চলের মানুষও এ ঝুঁকিতে রয়েছেন। তাই বজ্রপাতের ঝুঁকি কমানোসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় চরাঞ্চলে তালগাছের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার আহ্বান জানান।
পরে তিনি স্থানীয় মানুষের হাতে তালবীজ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন এবং নিজেও একটি চারা রোপণ করেন।
ফরিদপুর জেলা পরিষদের পরিকল্পনা ও অর্থায়নে পরিচালিত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম।