কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা ক্রমেই বাড়ছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি তরুণ ভোটারদের মধ্যেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় ও মূল্যায়ন চলছে।
এ প্রেক্ষাপটে সাবেক পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা আহসান ইমতিয়াজ আনন্দ সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বলে স্থানীয়দের একাংশের দাবি। দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি পৌরবাসীর কাছে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।
স্থানীয়দের মতে, তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গঠনের প্রত্যাশা থেকেই অনেক ভোটার তাঁর নাম সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনা করছেন। বিশেষ করে উন্নয়ন, সুশাসন, নাগরিক সেবা বৃদ্ধি এবং স্বচ্ছ পৌর প্রশাসন প্রতিষ্ঠার বিষয়ে তাঁর অবস্থান ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে।
তবে আসন্ন পৌরসভা নির্বাচনে কে কোন রাজনৈতিক দলের মনোনয়ন পাবেন কিংবা শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা আরও বৃদ্ধি পাবে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
পৌরবাসীর প্রত্যাশা, নির্বাচনে যোগ্য, সৎ ও জনকল্যাণে নিবেদিত নেতৃত্ব নির্বাচিত হলে পাকুন্দিয়া পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও এগিয়ে যাবে।
এস এম আশরাফী বুলবুল
