রবিবার, জুলাই ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ধামরাইয়ের ভাড়ারিয়ায় কৃষিজমির মাটি কাটায় ভেকু–মোটরসাইকেল পুড়িয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

ধামরাইয়ের ভাড়ারিয়ায় কৃষিজমির মাটি কাটায় ভেকু–মোটরসাইকেল পুড়িয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

ধামরাইয়ের ভাড়ারিয়ায় কৃষিজমির মাটি কাটায় ভেকু–মোটরসাইকেল পুড়িয়ে দিল ক্ষুব্ধ এলাকাবাসী

ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের দীঘল গ্রামে কৃষিজমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) ও পাশে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ফসলি জমির মাটি কাটায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে এবং জমির উর্বরতা নষ্ট হচ্ছে। এতে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু ও মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।

ঘটনার খবর পেয়ে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খান সালমান হাবীব এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ রাফি ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং কৃষিজমি কাটার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।