মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

করিমগঞ্জে কৃষি কর্মকর্তার আন্তরিকতায় সন্তুষ্ট কৃষকরা।

করিমগঞ্জে কৃষি কর্মকর্তার আন্তরিকতায় সন্তুষ্ট কৃষকরা।

করিমগঞ্জে কৃষি কর্মকর্তার আন্তরিকতায় সন্তুষ্ট কৃষকরা।

করিমগঞ্জ উপজেলা কৃষি অফিসে কৃষি কর্মকর্তা অপূর্ব চন্দ্র ধর যোগদানের পর থেকে কৃষি সেবার মান আগের তুলনায় উন্নত হয়েছে বলে দাবি করছেন অনেক কৃষক। 
তাদের ভাষ্য, বিভিন্ন কৃষি সেবা গ্রহণে ভোগান্তি কমেছে এবং সরকারি প্রণোদনাসহ বিভিন্ন সহায়তা সময়মতো পাওয়ায় চাষাবাদে তারা আরও উৎসাহিত হচ্ছেন।

কৃষকদের অভিযোগ, অতীতে বিভিন্ন সেবা পেতে বিলম্ব হলেও বর্তমানে নির্ধারিত সময়ে সরকারি বীজ, সার ও অন্যান্য প্রণোদনা বিতরণ করা হচ্ছে। এতে কৃষি উৎপাদন কার্যক্রম পরিচালনা সহজ হয়েছে বলে তারা জানান।

কৃষকদের একাংশের আরো দাবি, উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব চন্দ্র ধর যোগদানের পর কৃষি অফিসে সেবা গ্রহণের পরিবেশ আগের তুলনায় আরও সহজ হয়েছে। তাদের ভাষ্য, বর্তমানে তারা প্রয়োজনে সরাসরি কৃষি কর্মকর্তার সঙ্গে দেখা করে বিভিন্ন সমস্যা ও পরামর্শ নিয়ে আলোচনা করতে পারছেন।

কয়েকজন কৃষক জানান, আগে কৃষি অফিসে এসে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সহজে যোগাযোগ করা যেত না এবং অনেক সময় সংকোচ বোধ করতেন। তবে অপূর্ব চন্দ্র ধর দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কৃষকদের জন্য সহজলভ্য রয়েছেন এবং তার কক্ষের দরজা প্রয়োজন অনুযায়ী সবার জন্য উন্মুক্ত থাকায় তারা নির্ভয়ে নিজেদের সমস্যার কথা জানাতে পারছেন।

এ বিষয়ে কৃষকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কৃষকবান্ধব সেবা অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কৃষকদের দোরগোড়ায় কৃষি সেবা পৌঁছে দিতে এবং সরকারি প্রণোদনা স্বচ্ছ ও সময়মতো বিতরণে কৃষি বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে।

করিমগঞ্জ প্রতিনিধি: শেখ রোমান।