মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষকদের অধিকার রক্ষায় শিক্ষক সমাজের আস্থার প্রতীকে আবদুল হান্নান সজল

শিক্ষকদের অধিকার রক্ষায় শিক্ষক সমাজের আস্থার প্রতীকে আবদুল হান্নান সজল

শিক্ষকদের অধিকার রক্ষায় শিক্ষক সমাজের আস্থার প্রতীকে আবদুল হান্নান সজল

শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক জটিলতা, মামলা-মোকদ্দমা, হয়রানি কিংবা শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের বিভিন্ন ইস্যুতে ধারাবাহিকভাবে পাশে দাঁড়ানোর কারণে গাজীপুরের শ্রীপুরে আলোচনায় রয়েছেন উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আলহাজ আবদুল হান্নান সজল। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠালগ্ন থেকেই দায়িত্ব পালন করে আসছেন তিনি। বর্তমানে প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এসএসসি পরীক্ষার ফলাফলেও প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো অবস্থান ধরে রেখেছে।
 

স্থানীয় শিক্ষক সমাজের ভাষ্য, দীর্ঘদিন ধরে দল-মতের ঊর্ধ্বে থেকে শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি, অধিকার সংরক্ষণ এবং পেশাগত বিভিন্ন সংকট নিরসনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন আবদুল হান্নান সজল। বিশেষ করে ২০২৪-পরবর্তী সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা প্রশাসনিক জটিলতা, মামলা ও হয়রানির মুখোমুখি হলে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানে উদ্যোগী হন।
শিক্ষক নেতাদের দাবি, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পরামর্শ ও সহযোগিতায় বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখছেন তিনি। এতে শিক্ষক সমাজের মধ্যে তাঁর প্রতি আস্থা আরও বেড়েছে।
 

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করলে শিক্ষা প্রতিষ্ঠানে সুশাসন ও ইতিবাচক পরিবেশ বজায় রাখা সহজ হয়। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের বিকল্প নেই।
এ বিষয়ে আবদুল হান্নান সজল বলেন, "আমার বাবা একজন শিক্ষক ছিলেন। তাই শিক্ষক সমাজের প্রতি আমার আলাদা শ্রদ্ধা রয়েছে। শিক্ষক-কর্মচারীদের মর্যাদা ও ন্যায্য অধিকার রক্ষায় সবসময় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করি। শ্রীপুরে একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও মানবিক শিক্ষার পরিবেশ গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।" 

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: