সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী, ফিফার বিরুদ্ধে ক্ষোভ

আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী, ফিফার বিরুদ্ধে ক্ষোভ

আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী, ফিফার বিরুদ্ধে ক্ষোভ

বিশ্বকাপে আর্জেন্টিনার নাটকীয় জয়কে ঘিরে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস চলছে, তখন ভিন্ন সুরে কথা বললেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানী। একটি ভিডিও বার্তায় তিনি ফিফার সমালোচনার পাশাপাশি আর্জেন্টিনার কিছু সমর্থকের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন।

ভিডিওতে ওমর সানী বলেন, তিনি নিজেও ফুটবলের একজন অনুসারী এবং অভিনয়ে আসার আগে নিয়মিত ফুটবল খেলতেন। দীর্ঘদিন ধরে বিশ্বকাপ দেখে আসছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, ফিফা ইরান ও মিশরের সঙ্গে অন্যায় আচরণ করছে। তার ভাষায়, এমন কর্মকাণ্ড দুঃখজনক এবং প্রশ্নবিদ্ধ।

ব্যক্তিগতভাবে ব্রাজিলের সমর্থক ওমর সানী বলেন, ব্রাজিলের পরাজয় তিনি মেনে নিয়েছেন, কারণ তার মতে দলটি সেদিন ভালো খেলতে পারেনি। তবে আর্জেন্টিনার কিছু সমর্থকের বিজয় উদযাপনের ধরন তার ভালো লাগেনি।

তার ভাষায়, ‘ব্রাজিল হেরেছে, আমি এটাকে অন্যায় বলি না। ব্রাজিল খারাপ খেলেছে, তাই হেরেছে। কিন্তু আর্জেন্টিনার কিছু নির্লজ্জ ভক্ত বিজয় উদযাপন করছে। এভাবে উল্লাস করার কোনো কারণ আমি দেখি না।’

ভিডিওর আরেক অংশে ফিফাকে নিয়েও কঠোর মন্তব্য করেন এই অভিনেতা। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যতে ফিফাকে নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে।

তবে বক্তব্যের শেষদিকে নিজের মন্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমাও চান ওমর সানী। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, লিওনেল মেসিকে তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন, তবে সেটি কোনো দলের সমর্থকদের সব আচরণের সঙ্গে একমত হওয়ার অর্থ নয়।