সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকাইয়া দেবদাস নিয়ে ফিরছেন বুবলী

ঢাকাইয়া দেবদাস নিয়ে ফিরছেন বুবলী

ঢাকাইয়া দেবদাস নিয়ে ফিরছেন বুবলী


মাতৃত্বকালীন বিরতির পর আবারও ক্যামেরার সামনে ফিরছেন ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে শুরু করবেন তার নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং।

পরিচালক জাহিদ হোসেন জানান, বুবলীর সঙ্গে ইতোমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি সুস্থতা সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন। এদিকে অভিনেত্রী সন্তান ও নিজের পরিচর্যায় ব্যস্ত থাকায় আপাতত অন্য শিল্পীদের অংশের দৃশ্যধারণ এগিয়ে নেওয়া হবে।


নির্মাতার ভাষ্য, বুবলী শুটিংয়ে যোগ দেওয়ার আগেই সিনেমার অধিকাংশ দৃশ্য ধারণ শেষ করার পরিকল্পনা রয়েছে। এতে তিনি ফিরলে তার অংশের কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে।

নামের কারণে অনেকেই ‘ঢাকাইয়া দেবদাস’-কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’-এর আধুনিক রূপ ভাবতে পারেন। তবে নির্মাতা স্পষ্ট করেছেন, এটি সম্পূর্ণ মৌলিক গল্পের একটি চলচ্চিত্র।

তার ভাষ্য, সিনেমাটি পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারাকে কেন্দ্র করে নির্মিত। গল্পের কেন্দ্রে থাকবে দুই ভিন্ন ধর্মাবলম্বী পরিবারের এক তরুণ ও এক তরুণীর প্রেম, যার মাধ্যমে তুলে ধরা হবে পুরান ঢাকার সামাজিক বাস্তবতা।

 

সিনেমাটিতে আদর আজাদকে দেখা যাবে শিয়া সম্প্রদায়ের এক যুবকের চরিত্রে। অন্যদিকে বুবলী অভিনয় করবেন সুন্নি পরিবারের এক তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনেই বাংলা ভাষার পাশাপাশি উর্দু সংলাপও বলতে হবে এই দুই অভিনয়শিল্পীকে।