সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভোররাতে পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভোররাতে পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

বান্দরবান জেলার অন্তর্গত লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ভোররাতে পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মর্মান্তিক মৃত্যু

টানা অতিবৃষ্টির কারণে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আওতাধীন মিশনপাড়া (পাগলির জিরি) এলাকায় ভয়াবহ পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘ চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। টানা বর্ষণে পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। স্থানীয় প্রশাসন পাহাড়ধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে।

হামিদুর রহমান 
বান্দরবান প্রতিনিধি