শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

​পিরোজপুরে কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি কমিটি গঠন: সভাপতি শাহিন ফকির

​পিরোজপুরে কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি কমিটি গঠন: সভাপতি শাহিন ফকির

​পিরোজপুরে কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি কমিটি গঠন: সভাপতি শাহিন ফকির

পিরোজপুর সদরের ৫৩ নম্বর কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (০৯ জুলাই) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরমারা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ আলাউদ্দিন হাওলাদার।

​সভায় উপস্থিত এম এ সালামের প্রস্তাবে এবং সকলের সর্বসম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ শাহিন ফকির-কে সভাপতি এবং মোঃ মিজানুর রহমান-কে সহ-সভাপতি নির্বাচিত করে ১২ সদস্য বিশিষ্ট নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উষা রানী ভট্টাচার্য্য।

​১২ সদস্যের এই নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন,​মো: মোস্তফা কামাল ফকির (জমিদাতা),আয়েশা আক্তার (বিদ্যোৎসাহী মহিলা),​নাসরিন বেগম (অভিভাবক সদস্য),​জেসমিন (অভিভাবক সদস্য),​মো: মনিরুজ্জামান (মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি),​ইসরাত জাহান (সংশ্লিষ্ট স্কুল শিক্ষক প্রতিনিধি),​এম. এ সালাম (সাবেক সরকারি কর্মকর্তা),​সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর (পদাধিকার বলে)

​সভায় আমন্ত্রিত বক্তারা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত পারিপার্শ্বিকতা বৃদ্ধি এবং কোমলমতি শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণে নবগঠিত কমিটিকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

​নবনির্বাচিত সভাপতি মোঃ শাহিন ফকির তাঁর বক্তব্যে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং তাঁকে এই দায়িত্ব দেওয়ায় কমিটির সকল সদস্য ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​"অত্র বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আবেগ ও গৌরবের বিষয়। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং অবকাঠামোগত উন্নয়নে আমি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।"
​তিনি আরও বলেন, "একজন সাংবাদিক ও সমাজকর্মী হিসেবে আমি সবসময়ই মাদকমুক্ত ও ইভটিজিংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করেছি। আমি বিশ্বাস করি, একটি আলোকিত শিক্ষাপ্রতিষ্ঠানই পারে যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে। অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, সেই লক্ষ্যেই আমি কাজ করে যাবো।"

​শাহিন ফকির কেবল বিদ্যালয়ের উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকতে চান না। তিনি বিদ্যালয়টিকে এলাকার যুব সমাজ ও সাধারণ মানুষের জন্য একটি আদর্শ কেন্দ্র হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেন।এলাকার পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতেও তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন।

​তিনি অত্র শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীকে সাথে নিয়ে বিদ্যালয়ের প্রতিটি কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। শাহিন ফকিরের মতো একজন নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ ব্যক্তির নেতৃত্বে কুমিরমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন উচ্চতায় পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

​এদিকে তাঁর এই অর্জনে জেলার বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। 

​পিরোজপুর প্রতিনিধি: