শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিকগঞ্জে বাড়ি পাশের জমিতে গাঁজা চাষের অভিযোগে তৌহিদুর রহমান বাবু নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জে বাড়ি পাশের জমিতে গাঁজা চাষের অভিযোগে তৌহিদুর রহমান বাবু নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।

মানিকগঞ্জে বাড়ি পাশের জমিতে গাঁজা চাষের অভিযোগে তৌহিদুর রহমান বাবু নামে এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।

একই অভিযানে দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকেও আটক করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে আইনজীবী তৌহিদুর রহমান বাবুর নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক তৌহিদুর রহমান বাবু মানিকগঞ্জ পৌরসভার পোড়রা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি মানিকগঞ্জ জজ কোর্টের আইনজীবী বলে জানা গেছে।

পুলিশ জানায়, এক নারীকে নিজ বাড়িতে ডেকে এনে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে তৌহিদুর রহমান বাবুর বিরুদ্ধে। বিষয়টি জানতে পেরে ওই নারীর স্বামী পুলিশে খবর দেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের ভাষ্য, আটকের পর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাড়ির পেছনের জমিতে গাঁজার গাছ রোপণের কথা স্বীকার করেন তিনি। পরে  তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে একটি বড় আকারের গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির ওজন প্রায় সাত কেজি।

অভিযোগ রয়েছে, এর আগে স্ত্রীকে উদ্ধার করতে গেলে ওই নারীর স্বামীকে ধারালো চাকু দিয়ে আঘাত করেন বাবু।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, গাঁজা গাছসহ এক আইনজীবীকে আটক করা হয়েছে। এ সময় দেহব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকেও আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

মুহাম্মদ সুজন মোল্লা 
মানিকগঞ্জ প্রতিনিধি