বুধবার, জুলাই ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভোলা জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আজ সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে ভোলা জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস) প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডিসি অফিসে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পরিবেশকর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণ এবং পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ডা. মো. শামীম। তিনি তাঁর বক্তব্যে বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মোঃ আজাদ,
ভোলা জেলা প্রতিনিধি