মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানিয়ারচরে বন্যাদুর্গতদের পাশে সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

নানিয়ারচরে বন্যাদুর্গতদের পাশে সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

নানিয়ারচরে বন্যাদুর্গতদের পাশে সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

রাঙামাটির নানিয়ারচর উপজেলার ইসলামপুর মাদ্রাসা আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন সাবেক পার্বত্য মন্ত্রী ও সংসদ সদস্য দীপেন দেওয়ান। আজ (শুক্রবার) তিনি এই আশ্রয়কেন্দ্রে যান এবং সেখানে অবস্থানরত ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি দুর্গতদের মাঝে খাবারের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।​পরিদর্শনকালে সাবেক এই মন্ত্রী আশ্রয়কেন্দ্রে অবস্থান করা মানুষের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। তিনি তাদের অভাব-অভিযোগ ও দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং বর্তমান এই সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে থাকার 

পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।​এ সময় সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের সাথে রাঙামাটি জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি 

সাইফুল ইসলাম পনির, কোষাধ্যক্ষ জসিমউদদীন এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন।
​এছাড়াও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দুর্গত মানুষদের সাহস যোগান এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 

​মোঃ কামরুল ইসলাম , রাঙামাটি জেলা  প্রতিনিধি:-